সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সমাজেরর দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট নগরীর এক ব্যবসায়ী। শুক্রবার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও হিজড়াদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী খোকন ইসলাম সবার হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
ব্যবসায়ী খোকন ইসলাম সিলেট মহনগর বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও মহনগর হাকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। তিনি ইংরেজী নববর্ষের শুরু থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা শুরু করেছেন। তারাই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে সিলেটে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
শুক্রবার শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল হোসেন, ব্যবসায়ী শাহজান সাজু, নজরুল ইসলাম, রফিক আহমদ, মনু মিয়া, ফয়সল আহমদ প্রমূখ।
ব্যবসায়ী খোকন ইসলাম রাতের আধারে সাংবাদিক আবুল হোসেনকে নিয়ে নগরীর শাহজালাল (রাঃ.) মাজার, রেলওয়ে স্টেশন ও মেডিকেল এলাকায় পথচারীদের মধ্যে কাপড় বিতরণ করছেন। এছাড়া নগরীর বিভিন্ন মার্কেটের সামনে ও রাস্তায় পাশে ফুটপাতে থাকা এই মানুষগুলোকে খুজে খুজে শীতবস্ত্র দেন তারা।
ব্যবসায়ী খোকন ইসলাম বলেন, এই অসহায় দরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িছি। বিভিন্ন অসহায় পথশিশু হতদরিদ্র দিনমজুর মানুষের শীতবস্ত্র বিতরণ করছি।
তিনি আরও বলেন, কম্বল বিতরণে আমার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন সিলেট মহনগর বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুর রহিম এবং শাহজাহান। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধ্য অনুযায়ী নিজ এলাকার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd