সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩
এইচ.কে.শরীফ সালেহীন ঢাকা থেকেঃঃবিএনপি গণঅবস্থানের নামে কোনো সহিংসতা ও নাশকতা যেন করতে না পারে সেজন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা।
ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেবেন। এরই মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুসু সবুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd