সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
জসিম উদ্দিন :: আইন শৃংঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশের ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন সিলেটের জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০২৩ পড়িয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
তার অবদানের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ওসি মোশাররফ হোসেনকে আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন।
২০২২ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০২৩ সালের পুলিশ সপ্তাহে IGP’s Exemplary Good Services Badge বা ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন ৪৫৮ জন পুলিশ সদস্য। ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৪৫৮ জন পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পরিয়ে দেয়া হয় আইজিপি ব্যাজ ২০২৩।
এর মধ্যে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনকে আইজিপি ব্যাজ ২০২৩ পড়িয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এসময় প্রদক প্রদানে পুলিশের সকল ইউনিট প্রধানরা উপস্থিতিত ছিলেন।
এছাড়া অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জকিগঞ্জ থানায় যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ও চোরাচালানের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স রাখায় তিনি একাধিক বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মামুনসহ জকিগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকির হোসাইন স্যারদের দিকনির্দেশনায় জকিগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের তুলনায় অধিক ভালো করতে পারায় কর্তৃপক্ষ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আমাকে এই বিরল সম্মানে ভূষিত করেছেন।
আমি মনে করি এ ধরনের সম্মান নিজের দায়িত্ববোধকে আরো জাগ্রত করে তোলে। তাই জকিগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো রাখতে আমি জকিগঞ্জবাসীর পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমার এই প্রাপ্তি জকিগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ফোর্স সহ জকিগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করা হলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd