ঢাকা-সিলেট মহাসড়কে ৩ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে ৩ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

ক্রাইম সিলেট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিনটি ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সাইদুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কমতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় আরেক ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাথরবাহী ট্রাকের চালক সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয়েছেন আরেক ট্রাকের চালক ও তার সহকারী।

ওসি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সাইদুলের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘন কুয়াশা ও রাতে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..