সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস’র পিতার পরলোক গমন : বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস’র পিতার পরলোক গমন : বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুবাস দাসের পিতা এলাকার মুরব্বি নলিনী দাস পরলোক গমন করেছেন। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮.৪৫ মিনিটে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে সাংবাদিক সুবাস দাসের পিতা নলিনী দাসের পরলোক গমনে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাব’র নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এছাড়া সকল শ্রেণীর নেতৃবৃন্দ নলিনী দাস এর পরলোক গমনে গভীর শোক করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা নলিনী দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..