সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতিক্ষীত বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে যাতায়াতের প্রধান সড়ক গোয়াইনঘাটের হাদারপার বাজার জিরো পয়েন্ট থেকে হাদারপার পাম্প পর্যন্ত ৬১০ মিটার রাস্তার আর সি সি ঢালাই কাজ শুরু করা হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় হাদারপার বাজার রাস্তার আরসিসি ঢালাই কাজের শুরুতে উপস্থিত ছিলেন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ইন্জিনিয়ার ইসরাইল,ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান রুপালি কন্সট্রাকসনের তত্ত্বাবধানে হাদারপার পেট্রোল পাম্পের কালভার্ট হইতে ৬১০মিটার রাস্তার আর সি সি ঢালাই কাজে বরাদ্দের পরিমাণ ২ কোটি ৭০ লক্ষ টাকা ভ্যাট বাদ দিয়ে ২কোটি ৪৭ লক্ষ টাকার কাজ হবে।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব জানান,মাননীয় মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই জটিল রাস্তাটি দৃষ্টি নন্দন হচ্ছে। এখন বাজার বাসী সহ উত্তরাঞ্চলের সবার কষ্ট দুর হবে। উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়ন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বন্যার আগেই রাস্তার কাজ শুরু হয়েছিল। অনেক কাজ এগিয়ে ছিল।বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে। বর্তমানে আবারও রাস্তার কাজ চলমান হয়ে আজ আর সি সি ঢালাই কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রাস্তার কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd