গোয়াইনঘাট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

গোয়াইনঘাট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ গোয়াইনঘাট উপজেলা, গোয়াইনঘাট সরকারি কলেজ ও উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো: নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানােনা হয়, দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট উপজেলা, গোয়াইনঘাট সরকারি কলেজ ও উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়নের কমিটি নিস্ক্রিয় থাকায় সেগুলো বিলুপ্ত ঘোষণা দেয়া হয়েছে।
একই সাথে গোয়াইনঘাট উপজেলা, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নিকট থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে স্ব শরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..