সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি লাল মিয়া লালুকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা সিলেট।
ডিবি পুলিশ সূত্রে জানাযায় মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই লাল রায় জাফলং বস্তি এলাকা থেকে ৭৩ পিছ ইয়াবাসহ তাকে আটক করে।
ধৃত আসামি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পাড় গ্রামের আব্দুস সালাম এর ছেলে।
ইয়াবাসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই লাল রায় বলেন ধৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দ্বায়ের করা হয়েছে (মামলা নং-১৭)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd