সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক স্কুল ছাত্রীকে উক্তোক্ত করায় ফখরুল হোসেন নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রাট সুমন চন্দ্র দাস।
শনিবার ১১টা দিকে উপজেলার নওধার গ্রামে এ ঘটনা ঘটে। সে নওধার পূর্বপাড়া গ্রামের মখলিছ আলীর পুত্র।
জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস বৈরাগী রোড দিয়ে যাচ্ছিলেন।
এসময় তিনি হঠাৎ দেখতে পান, এসাইনমেন্ট জমা দেয়ার জন্য একলিমিয়া হাইস্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে এক যুবক হাত ধরে টানাটানি করছিল।
এসময় তিনি খোজ নিয়ে জানতে পারেন ওই যুবকের বাড়ি ফাঁকা ছিল। বিষয়টি জেনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd