সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ভারতীয় পণ্যের বিশাল চালান আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তেতলী ইউনিয়নের ঢালিপাড়া এলাকার আবদুল মান্নানের ভাড়া করা গোডাউন থেকে ভারতীয় পণ্যের এই চালানটি আটক করা হয়।
আটককৃত চালানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রিপিস ও কসমেটিক্স রয়েছে। অনুমান অর্ধ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রিপিস ও কসমেটিক্স এনে জনৈক আবদুল মান্নানের গোডাউনে মজুদ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানটি আটক করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd