প্রেমের পর বিয়ে করতে বলায় প্রবাসীর স্ত্রীকে খুন করে চেয়ারম্যানপুত্র

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

প্রেমের পর বিয়ে করতে বলায় প্রবাসীর স্ত্রীকে খুন করে চেয়ারম্যানপুত্র

ক্রাইম সিলেট ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তারকে (২০) হত্যাকারী সাইফুজ্জামান তানভীরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দুজ্জামানের পুত্র। বৃহস্পতিবার বিকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

তিনি জানান, ঘটনার এক মাস আগে কটিয়াদী বাজারে তানভীর ও সাবিনা আক্তারের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে মোবাইলে নাম্বার দেয়া নেয়া হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এরই একপর্যায়ে তানভীর ও সাবিনা আক্তার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ঘটনার দিন ৫ জানুয়ারি রাত ১১টায় মো. সাইফুজ্জামান তানভীর সাবিনার বাবার বাড়ি পৌরসভার কমরভোগ গ্রামের ফুলু মিয়ার বাড়িতে বারান্দার ঘরে অবস্থান করে। সেখানে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক শেষে সাবিনা আক্তার তানভীরকে বিয়ের প্রস্তাব দেন।

তানভীর সাবিনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে সাবিনাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তানভীর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে সাবিনার পেটে ও বুকে আঘাত করে এবং গলা কেটে ফেলে। মৃত্যু নিশ্চিত করে সাবিনার ফোন, সোনার চেইন, কানের দুল নিয়ে পালিয়ে যায় তানভীর।

এ ঘটনায় সাবিনার মা মদিনা আক্তার গত ৮ জানুয়ারি অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই হত্যাকারীর ওপর র্যাব নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালায়। গত ৮ জানুয়ারি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় কটিয়াদী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমানকে।

তিনি জানান, সোনার চেইন ও কানের দুল ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মো. শামীমের কাছে ৩৫ হাজার টাকায় বিক্রয় করে। ওই সোনার চেইন ও কানের দুল পুলিশ ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মো. শামীমের কাছ থেকে উদ্ধার করে বলে জানায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..