গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন: টাকা বিতরণের সন্দেহে ধানের শীষের গাড়ি আটক

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন: টাকা বিতরণের সন্দেহে ধানের শীষের গাড়ি আটক

ক্রাইম সিলেট ডেস্ক : শনিবার (৩০ জানুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারই প্রচার প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা।

এরই মধ্যে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাগঞ্জ পৌরসভার টিকরবাড়ি গার্ডেন পোয়েন্টে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনের ধানের শীষ প্রতীকের পোষ্টার লাগানো একটি প্রাইভেটকার দিয়ে টাকা বিতরণ করতে দেখা যায়। পরে কালো টাকা বিতরণ সন্দেহে একটি গাড়ি আটক করা হয়েছে।

এ বিষয়ে মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল অভিযোগ করেন, গাড়িটি কালো টাকা বিতরণে ব্যবহার করা হচ্ছে। আমি পুলিশে খবর দিয়েছি। এরপর পুলিশ গাড়িটি আটক করেছে।

এ বিষয়ে বক্তব্য নিতে চাইলে গোলাপগঞ্জ থানার ওসির সাথেে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2021
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..