সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে বড়লেখার শাহবাজপুরে বাবা ও সৎ মার ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিয়ষটি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে মাছুমা বেগম মৃত্যু কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd