ছেলের নামে টুর্নামেন্ট: খেলোয়াড়দের পেটালেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ইউএনও সফি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

ছেলের নামে টুর্নামেন্ট: খেলোয়াড়দের পেটালেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ইউএনও সফি

সুনামগঞ্জ প্রতিনিধি : নিজের ছেলের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খেলার মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বেধড়ক পেটালেন সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিজের শিশু ছেলের নামে ‘রাফসান একাডেমি’ করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন ইউএনও। ওই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুক্রবার বিকেলে দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দলের প্রতিপক্ষ ছিল উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী দল।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, খেলা আরম্ভ হওয়ার আগেই উপজেলা প্রশাসন দলে বহিরাগত খেলোয়াড় নিয়ে খেলতে চাইলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা আপত্তি করেন। এ নিয়ে দুই দলের আপত্তি-অনাপত্তির মাঝেই খেলা শুরু করেন রেফারি। খেলার দ্বিতীয়ার্ধে একটি ফাউল নিয়ে উত্তেজিত হয়ে উঠেন ইউএনও।

একপর্যায়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড় আবাসিক বিদ্যুৎ অফিসের লাইনম্যান কমলেশ দাসের দিকে তেড়ে যান তিনি। প্রতিপক্ষ খেলোয়াড় কমলেশ দাসকে ধাক্কা দিয়ে মাঠে ফেলে দেন। এ সময় দুই দলের খেলা ফেসবুক লাইভে প্রচার করছিলেন বিদ্যুৎ অফিসের কর্মচারী নুরুজ্জামান মুকুল।

বিষয়টি ইউএনও দেখে দৌড়ে গিয়ে নুরুজ্জামানকে কলার ধরে মারতে মারতে তার মোবাইলটি কেড়ে নিতে চেষ্টা করেন। তবে মোবাইলটি কেড়ে নিতে না পারায় পুরো ঘটনাটি ফেসবুকের লাইভে চলে যায়। এ ঘটনার পর খেলা বন্ধ হয়ে যায়।

ইউএনওর এমন ব্যবহারে উপস্থিত দর্শকরা উত্তেজিত হয়ে উঠলে অধীনস্থ কর্মচারীদের নিরাপত্তা বেষ্টনীতে সরকারি গাড়িতে ওঠে মাঠ ত্যাগ করেন সফি উল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী হায়দার আলী বলেন, একজন বিচারক যখন অন্যায়ভাবে কারও গায়ে হাত তুলেন, তখন আর কিছুই বলার থাকে না।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, খেলায় সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, বিষয়টি মিটে গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..