সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মাছিমপুর এলাকায় কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কেউ হতাহত না হলেও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় মাছিমপুর এলাকার একটি কলোনিতে আগুন লেগে যায়। এসময় একটি মুড়ি ফ্যাক্টরি, বস্তার গুদাম, তুলার ঘর, ওয়ার্কসপ ও পার্সেলের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ন কারনায়েম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd