ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ছাতক প্রতিনিধি :: ছাতকে খাস ভুমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাস ভুমির মালিকানা নিয়ে ঝামাক গ্রামের মৃত হেকিম উল্লার পুত্র জবর আলী এবং একই গ্রামের মৃত মনোহর আলীর পুত্র রইছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে পক্ষে-বিপক্ষে মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে বিরোধকৃত ভুমিতে রইছ আলী পক্ষের তাহিদুল ইসলাম সবজী বাগান করার লক্ষ্যে কাজ করছিল। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন এসে এতে বাধা প্রদান করলে উভয় পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।

এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়।

গুরুতর আহত রইছ আলী (৫১), সিজিল মিয়া (৩০) ও সুজন মিয়া (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাহিদুল ইসলাম (৪০), পাবেল মিয়া (২২), জামাল মিয়া (৩০), সুজেল আহমদ (২৮), রুস্তুম আলী (২৭), বাতির আলী (৩২) সহ অন্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..