সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে আব্দুস শহীদ (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন দোয়ারাবাজার থানার এস আই মাহমুদুল হাসান।
আটককৃত ব্যক্তি উপজেলার নরসিনপুর ইউনিয়নের দ্বীনের টুক গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুস সহিদ ( ৪০)।
পুলিশ জানায়, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের গ্রামের এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। বর্তমানে ঐ ধর্ষিতা সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষণের খবর পেয়ে জড়িত একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd