রায়হান হত্যা : নোমানের সহায়তায় পালিয়েছে আকবর

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২০

রায়হান হত্যা : নোমানের সহায়তায় পালিয়েছে আকবর

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনার ২০ দিন পর জানা গেলো বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া আব্দুল্লাহ আল নোমান নামের কোম্পানীগঞ্জ উপজেলার এক সাংবাদিকের সহায়তায় পালিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আজবাহার আলী শেখ জানান, এটা এখন স্পষ্ট আকবর নোমানের সহায়তায় পালিয়েছে ৷ তবে সে কোথায় আছে তার কোন তথ্য এখনো পাওয়া যায়নি। প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী আকবরকে গ্রেপ্তার করতে কাজ করছে বলে জানান তিনি।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তের হেলাল নামের একজন চোরাচালানী সহায়তা নিয়েছে নোমান। এবং হেলালের সহায়তায়ই তারা দুইজন পালিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে হেলালকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে একটি মামলায়। একই সাথে আকবর এবং নোমানের অবস্থান সনাক্ত করতে সীমান্ত এলাকায় প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে। সীমান্তের এপাড়ে বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহীনি ও ভারত সীমান্তে ভারতীয় বাহিনি তততপর আছে।

এদিকে কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নোমানের পরিবারকে ইতোমধ্যে ২ দফায় জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ একই সাথে নোমানের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাই সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা ও তার স্বামীর ভাগীনা শাহিনকেও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..