গোলাপগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ মসজিদের পুকুরে

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

গোলাপগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ মসজিদের পুকুরে

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ ৬ বছরের তাউসিফ আহমদ ও আলামিন নামের নিখোঁজ দুই শিশুর লাশ পাওয়া গেছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মৃত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

নিহত আলামিন আহমদ রুস্তমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তাউসিফ আহমদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ শিশু তাউসিফের চাচা বাছিতুর রহমান।

উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মাছ মারা দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে মসজিদের পুকুরে এ দুই শিশুর লাশ পাওয়া যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..