সিলেটে ডাক্তার দম্পতির বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

সিলেটে ডাক্তার দম্পতির বাসা থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকায় জান্নাত আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে আখালিয়া সুরমা আবাসিক এলাকায় ডা. ওয়েছ চৌধুরী ও ডা.জামিলা খাতুন চৌধুরী দম্পতির বাসা থেকে গৃহকর্মী জান্নাত আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

গৃহকর্মী জান্নাত আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা যায়। গত কয়েক বছর ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। তবে জান্নাতের পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ব্যাপারে জান্নাতের ছোট ভাই আল-আমিন জানায়, তার বোনকে কাজ করার পাশাপাশি বাসায় রেখে পড়ালেখা করানোর দ্বায়িত্ব নেন ডাক্তার দম্পতিরা। তবে সে আত্নহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে।

পরে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..