স্টাফ রিপোর্টার : সিলেটের সীমন্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা যাতে আমার দেশের মালামাল রপ্তানি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই সাথে চোরাকারবারিদের ধরতে বর্ডারের দিকে নজর রাখতে হবে । এতে কমিউনিটি পুলিশের ভূমিকা সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ শনিবার ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিলেট জেলা পুলিশের উদ্যোগে আলোচানা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী ইমরান।
মন্ত্রী আরও বলেন, আমার সিলেটের মানুষ কষ্ট করে ফসল চাষ করে আর সে ফসল চোরাকারবারিরা ভারতে প্রচার করে ব্যবসা করবে তা হতে পারেনা। সীমান্তবর্তী এলাকার স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়ে বলেন চোরাকারবারিদের ধরিয়ে দিয়ে প্রশাসনকে সাহায্য করার জন্য ।
দালালের মাধ্যমে কেউ বিদেশ যাবেন না এই দালালদের পুলিয়ে ধরিয়ে দিতে তিনি কমিউনিটি পুলিশের সবাইকে সহযোগীতা করার আহবান জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ কমিশনার রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এ জেড এ মৌলা চৌধুরী, শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রফেসর তাহমিনা ইসলাম প্রমুখ।




