সিলেটে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেসের সংঘর্ষ

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

সিলেটে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেসের সংঘর্ষ

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে লাইন ভুল করে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..