সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
জাতীয় পরিচয়পত্র পরিবর্তনসহ জালিয়াতির মধ্য দিয়ে একাধিক বিয়ে করে স্বামীর সম্পদ হাতিয়ে নেয়া ও টাকার জন্য উল্টো স্বামীর পরিবারকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য দেন ওই নারীর প্রথম স্বামী ওষুধ ব্যবসায়ী মো. মহিউদ্দিন। অভিযুক্ত নারী নুর-নাহার ওরফে তামান্না আক্তার জেলার একটি ডায়ানোগষ্টিক সেন্টারের স্টাফ হিসেবে কর্মরত আছেন।
মহিউদ্দিন অভিযোগ করেন, ২০০৮ সালে পারিবারিকভাবে জাতীয় পরিজয়পত্র অনুযায়ী নুর নাহারের সঙ্গে বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে নুরনাহার নানা অসামাজিক কাজে জড়িত হন। এরইমধ্যে তিনি আগেরটি গোপন রেখে নতুন জাতীয় পরিচয়পত্র খুলে ফের ডায়াগনষ্টিকের স্টাফ সালমান রহমান নামের এক যুবককে বিয়ে করেন। ওই ছেলের কাছ থেকেও কাবিনের ১০ টাকা আদায় করে কেটে পড়েন তামান্না আক্তার। অপরদিকে মহিউদ্দিনের কাছ থেকে এ পর্যন্ত ১১ লাখ টাকা, ৮ লাখ টাকার জমি (সম্পত্তি) হাতিয়ে নেয়। একই সঙ্গে মহিউদ্দিনের কাছ থেকে আরো টাকা হাতিয়ে নিতে মহিউদ্দিনসহ ওই পরিবারের বিরুদ্ধে ১০টি মামলা দেয়। সংবাদ সম্মেলন থেকে মহিউদ্দিন ওই প্রতারক নারীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সাহায্য কামনা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd