ছাতকে নৌ-পথে চাঁদাবাজি, পুলিশের অভিযানে আটক ১

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

ছাতকে নৌ-পথে চাঁদাবাজি, পুলিশের অভিযানে আটক ১

ছাতক প্রতিনিধি ::সুনামগঞ্জের ছাতকে নৌ-পথের ছিনতাইকারী ইদন মিয়া (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে পৌরশহরের শিবটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার বাগবাড়ি মহল্লার আবদুর রশিদের ছেলে। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গেল মঙ্গলবার রাত ৮টার দিকে ইদন মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধরা শহরের রইছ বোডিং এর পিছনে সুরমা নদীতে নোঙ্গর করা তাহিরপুর উপজেলার আতিকুল আলমের বালুবাহী নৌ-যানে এক হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় সহযোগীদের নিয়ে ওইদিন রাত ৩টার দিকে নৌ-যানে হামলা করে ৫টি মোবাইলসহ নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এমন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে ইদন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে সাথে ছিলেন এএসআই মহিউদ্দিন। ইদনের বিরুদ্ধে চাঁদাবাজী, চুরি, ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এ ঘটনার মুল হোতা ইদন মিয়াকে হাবিবুর রহমান পিপিএম গ্রেফতার করেন। পুলিশ জানায় ইদন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি , চুরি, ছিনতাই , মাদক সহ ৬টি মামলা রয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..