কানাইঘাটে ৫ সাজা প্রাপ্ত আসামী আটক

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

কানাইঘাটে ৫ সাজা প্রাপ্ত আসামী আটক

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৫ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র নির্দেশে থানার এএসআই আব্দুল আহাদ ও এএসআই মেহেরুল দু’দল পুলিশ নিয়ে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করে।

এতে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী উপজেলার ভাউরভাগ গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, নিজ ভাউরভাগ পূর্ব গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র ফয়জুর রহমান ও গাছবাড়ি গ্রামের মাহমুদ আলীর পুত্র আব্দুল্লাহকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে পৃথক আরেক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল করিম ও তার ভাই জহির উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..