সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হান হত্যায় গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর।
রায়হান হত্যার ১১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আকবরকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সিলেটবাসী। এরই ধারাবাহিকতায় আজও সিলেটে চলছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র, যুবক ও শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় বক্তারা অতি দ্রুত আকবরসহ রায়হান হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd