সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : জৈন্তাপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম মাস্টার্স কোর্স করতে যুক্তরাজ্যে যাচ্ছেন। তিনি প্রাইম মিনিস্টার ফেলোশিপ অ্যাওয়ার্ড নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সে এর ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এ গভর্নেন্স ডেভলপমেন্ট এন্ড পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স কোর্স করবেন। শুক্রবার বাংলাদেশ থেকে তিনি যুক্তরাজ্যে রওয়ানা দিবেন।
২৯তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১২ সেপ্টেম্বর ২০১৭ থেকে ১৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার এ বদলী হোন। জৈন্তাপুর উপজেলার সাবেক এই নির্বাহী কর্মকর্তা যুক্তরাজ্যে যাওয়ার প্রাক্কালে সকলের দোয়া কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd