সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গৃহকর্মী রামিজা আক্তার মার্জিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নসহ এলাকার লোকজন। সোমবার বিকেলে গোয়াইনঘাটের নলজুরী বাজার সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে মানববন্ধনে অংশ নেন শ্রমজীবি সংগঠনের নেতা কর্মীসহ স্থানীয় এলাকাবাসী।
এসময় গৃহ পরিচালিকা মার্জিয়া হত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানায় তারা। এদিকে গোয়াইনঘাটের ছৈলাখেল নবম খন্ড গ্রামের প্রভাবশালী জসিম মাহমুদ খোকনের বিরুদ্ধে গৃহকর্মী হত্যা মামলা তুলে নিতে ভ’ক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে,স্বজনরা জানান মার্জিয়া হত্যাকান্ডের ঘটনায় মামলা নেয়নি পুলিশ।পরে আদালতের ধারস্ত হওয়ায় নিরাপত্তা হীনতায় মার্জিয়র পরিবারের লোকজন।
মানববন্ধনের বক্তরা বলেন, মার্জিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করতে হবে।অন্যথায় আগামী ২৪ তারিখের পর বৃহত্তর কর্মসুচি ঘোষণা করে সিলেট তামাবিল মহা সড়ক অবরোধ করা হবে।
মো: সাইফুল ইসলাম’র সঞ্চালনায় ও মো: ফকর উদ্দিন’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বৃহত্তর জৈন্তা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান,মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, কামাল উদ্দিন, আরিফ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।বক্তারা বলেন রামিজা আক্তার মার্জিয়ার খুনীদের সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতার করা না হলে আগামী ২৪ তারিখের পর বৃহত্তর কর্মসুচির মাধ্যমে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করা হবে।
নিহতের পরিবারের অভিযোগ, গত ২৫-১০-২০১৯ ইং তারিখ বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল নবমখন্ড গ্রামের জসিম মাহমুদ খোকনের বাড়ীতে একই উপজেলার –নলজুরী আমস্বপ্ন গ্রামের নজরুল ইসলাম এর মেয়ে রামিজা আক্তার মার্জিয়া (১৮) কে মাসিক ৩০০০ হাজার টাকা বেতনে তাদের নিজ বাসায় গৃহকর্মীর কাজ করে। পরবর্তীতে ২৪/০৪/২০২০ ইংরেজী তারিখ বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকায় ভিকটিম রামিজা আক্তার মার্জিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করে। মামলা না করতে নিহতের পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে ।এর পর অর্থাৎ ২৪/০৪/২০২০ ইং তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় গৃহকত্রী খোদেজা ও তার ছেলে জসিম মাহমুদ খোকন-মোবাইল ফোনে ভিকটিমের মা আসমা বেগমকে জানায়,তুমার মেয়ে রামিজা খুব অসুস্ত ,ওকে চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে নিতে হবে বলে ভিকটিমের মা আসমা বেগমকে খবর দেয়।
গৃহকত্রী খোদেজা –তার ছেলে জসিম মাহমুদ খোকন পুত্রবধু মারুফা খন্দকার গৃহকর্মী রামিজাকে হাসপাতালে ভর্তি করার কথা বলে সাদা কাগজে মার্জিয়ার মা’ আসমা বেগম,বাবা নজরুল ইসলামের বেশ কয়েকটি স্বাক্ষর নেয়।এতে নিহত মার্জিয়ার পরিবার নিরপায় হয়ে অবশেষে অর্থাৎ গত ২৩/০৮/২০ ইংরেজী জসিম মাহমুদ খোকন, খোদেজা বেগম, খন্দকার জুবায়ের আহমদ, নাছির উদ্দিন, খন্দকার মারুফা আহমদ সহ অঞ্জাতনামা আরো ৪/৫ জনের নাম উল্লেখ্য করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালে একটি ( মামলা নং-২৯২০) হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামীরা মার্জিয়ার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মার্জিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd