সুনামগঞ্জে ভারতীয় মদ, গরু ও কয়লা আটক

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

সুনামগঞ্জে ভারতীয় মদ, গরু ও কয়লা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে চোরাই পথে আসা ভারতীয় মদ, গরু ও কয়লা আটক করা হয়েছে। গতকাল রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে চাঁনপুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান থেকে ৪৮ বোতল ভারতীয় মদ এবং ৭ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। একই সময়ে লাউরেরগড় বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট একই উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৪ হাজার ২শ ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

অপরদিকে রোববার ডুলুরা বিওপি’র টহল দল সীমান্তের মেইন পিলার ১২১২ এর নিকট বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা নামক স্থান থেকে ২২ বোতল ভারতীয় বিয়ার এবং একই সময়ে আশাউড়া বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২২২/৫-এস এর নিকট সুনামগঞ্জ সদর উপজেলার রংগাচর ইউনিয়নের প্যাচাকোনা নামক স্থান থেকে ২টি ভারতীয় গরু আটক করে।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেসবাহ উদ্দীন রাসেল জানিয়েছেন, আটককৃত ভারতীয় মদ, বিয়ার ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..