সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার :: সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জের বিরামচর নামক স্থানে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস ও সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

নিহত আজমান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের আব্দাল মিয়ার ছেলে। তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..