প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২ টার দিকে দরগাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের এই গুণী সাংবাদিক। তিনি করোনাভাইরাসের কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে না ফেরার দেশে পাড়ি জমান সর্বজন শ্রদ্ধেয় ও সদাহাস্যোজ্জ্বল এই সাংবাদিক।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..