এসআই আকবরকে ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার!

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

এসআই আকবরকে ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার!

স্টাফ রিপোর্টার : সিলেটের আলোচিত ও চাঞ্চল্যকর রায়হান আহমদ হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূঁইয়াকে ধরিয়ে দিলে বা গ্রেফতার করতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণা দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী সামাদ খাঁন।

সামাদ খাঁন তার ঘোষণায় বলেন, বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের বর্বর নির্যাতনের শিকার হয়ে নির্মমভাবে মৃত্যুরবরণ করেছে রায়হান আহমদ। তার নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত এস.আই আকবরকে ৭২ ঘণ্টার ভেতরে যে ধরিয়ে দিতে পারবেন অথবা প্রশাসনের যে সাহসী সৈনিক আকবরকে গ্রেফতার করতে পারবেন তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।

সিলেটবাসীর পক্ষ থেকে সামাদ খাঁন এই পুরস্কার ঘোষণা করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে ফেইসবুক ম্যাসেঞ্জার অথবা এই মোবাইল নাম্বার এ যোগাযোগ করতে বলা হয়েছে।

গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..