সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অবহেলায় রুশন আলী (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের মরহুম হাজী খোয়াজ আলীর পুত্র এবং দশপাইকা বাজারের দীর্ঘ দিনের ব্যবসায়ী।
নিহত রুশন আলীর চাচাত ভাই সাংবাদিক আহমদ আলী হিরনের অভিযোগ, তার চাচাত ভাই রুশন আলী সন্ধার পর হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। হাসপাতালে নেয়ার পর রুশন আলীর শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন রুগীর সজনরা নেবুলাইজার দিতে হাসপাতালের ডাক্তারকে বার বার বলা হয়। কিন্তু ডাক্তাররা তাদের কথায় কোন কর্ণপাত না করে সময় ক্ষেপন করতে থাকে। এতে এক পর্যায়ে রুগীর অবস্থা আরো খারাপ হয়। পরে রুগীকে লাইফ সাপোটে নিয়ে যাওয়া হয়। ততক্ষনে রুশন আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। রুশন আলীর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামি কাল সকাল ১১টায় নিহতের নামাজের জানাযা অনুষ্টিত হবে বলে জানাগেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd