এমসি কলেজে গণধর্ষণ: মামলার আসামি গ্রেফতার করে পুরস্কার পেলেন ওসি সাইফুল

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

এমসি কলেজে গণধর্ষণ: মামলার আসামি গ্রেফতার করে পুরস্কার পেলেন ওসি সাইফুল

স্টাফ রিপোর্টার :: সিলেটে আলোচিত এমসি কলেজে গনধর্ষন মামলার অন্যতম দুইজন আসামীকে গ্রেফতার করায় পুলিশ সুপারের নিকট থেকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার পেলেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম। রোববার দুপুর ১২ ঘটিকার সময় জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে শুভেচ্ছা স্মারক সহ নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর সন্ধার পর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সংঘবদ্ধভাবে কয়েকজন এক গৃহ বধু কে ধর্ষন করে। আলোচিত এ ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়।আলোচিত এ ঘটনায় আসামী গ্রেফতার করার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি জেলা পুলিশ তৎপর হয়ে উঠে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর  সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একাদিক টিম অভিযানে নামে। এক পর্যায়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গত ২৭ সেপ্টেম্বর ভোর পাচ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মনতলা সীমান্ত এলাকা থেকে গনধর্ষন মামলার অন্যতম আসামী অর্জুন লস্কর কে গ্রেফতার করে।ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তার একদিন পর জেলা গোয়েন্দা শাখা এবং কানাইঘাট থানার যৌথ টিম সিলেট শহরে একাদিক স্থানে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকা থেকে মামলার অন্যতম অপর আসামী মাহফুজুর রহমান মাসুম কে গ্রেফতার করে।
তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, আলোচিত এমসি কলেজের গনধর্ষন মামলায় দ্রুত সময়ে আসামী গ্রেফতার করায় জেলা পুলিশ সহ সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি হয়েছে। আগামীতেও জেলা পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..