বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় রাজমিস্ত্রি নিহত
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক রাজমিস্ত্রির মৃত্যু ঘটেছে। তার নাম ছোট মিয়া (৩৫)। তিনি উপজেলার ভল্ববপুর গ্রামের মৃত আবদুল গণির ছেলে। গেল বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় স্থানীয় মিয়ারবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৯টায় মাছ বাজার গলিতে প্রবেশ করার সময় পেছন থেকে তাকে ধাক্কা দেন অটোরিকশার শিক্ষানবীশ চালক পার্শ্ববর্তী লামা লহরী গ্রামের আক্তার হোসেন (৩০)। আক্তার লামা লহরী গ্রামের মাসুক মিয়ার ছেলে। ছোট মিয়া ধাক্কা খেয়ে রাস্থায় লটিয়ে পড়েন। পরে আহত ছোট মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই রাবিক আলী বলেন, মাছ কিনতে বাজারে গিয়েছিলেন ভাই। এসময় অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..