সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে পুলিশ হেফাজতে আসামি রায়হানের মৃত্যুর ঘটনার পর থেকে আলোচিত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসুক জনতা আসছেন। এলাকাবাসীসহ তার স্বজনরা চান, এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক।
বিভিন্ন গণমাধ্যমে ঘটনা জানার পর আশুগঞ্জের বগইর গ্রামে পুলিশের উপপরিদর্শক আকবরের দৃষ্টিনন্দন বিলাসবহুল বাড়িতে ভিড় করেন স্বজনসহ উৎসুক জনতা। পুলিশ হেফাজতে সাধারণ মানুষের মৃত্যু গুরুতর অপরাধ উল্লেখ করে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ২০১৪ সালে পুলিশ বিভাগে এএসআই পদে যোগ দেন শিক্ষক জাফর আলী ভূইয়ার বড় ছেলে আকবর হোসেন। এরপর উপপরিদর্শক হিসেবে পদোন্নতি হয় তার।
গত শনিবার রাতে রায়হান নামে এক যুবককে গ্রেফতারের পর নির্যাতন করে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ ওঠে ফাঁড়ির ইনচার্জ আকবরের বিরুদ্ধে। এর পর থেকে গাঢাকা দেন আকবর।
আকবরের ছোট ভাই জানান, গত রোববার বিকেলে ভাইয়ের সঙ্গে কথা হয়। তখন তিনি বলেন, আমাদের ফাঁড়িতে একটি ছেলে মারা গেছে; সে জন্য একটা ঝামেলা হয়েছে। আমার জন্য দোয়া করো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd