সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরা পুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে এদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশংকা হওয়ায় তাদের সিলেট প্রেরণ করা হয়েছে। আহতদের পরিচয় এখন জানা যায়নি।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুর মোহাম্মদ (৫০ )।
জানা যায়, সকালে ঐ গ্রামের মুকিত চৌধুরী ও দিলহক গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে সংঘর্ষে ঘটনাস্থলে মুকিত চৌধুরী গ্রুপের নুর মোহাম্মদ নামে একজন নিহত হয়।
গ্রামে আধিপত্য বিস্তার, জমাজমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এদিকে দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd