জাফলংয়ে ভারতে মটরশুঁটি পাচারের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

জাফলংয়ে ভারতে মটরশুঁটি পাচারের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি :: দীর্ঘদিন থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারতে মটরশুঁটি পাচার করে আসছে একটি চক্র। ভারতে মটরশুঁটি পাচারের উদ্দেশ্যে গাড়ি লোড হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার রাত ৯ টায় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে উপজেলার মামার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মটরশুঁটি মজুদ ও গাড়িতে লোড করার সময় ৪ মটরশুঁটি ব্যবসায়ীকে ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা।

এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ, থানার এএসআই রুহুল আমিনসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম নুর হোসেন নির্ঝর বলেন গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে ভারতে মটরশুঁটি পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাচারের উদ্দেশ্যে আনা মটরশুটি মজুদ ও গাড়িতে লোড করার সময় ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অপরাধের সাথে জড়িত সকল ব্যবসায়ী ও ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে।
অপরদিকে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে এক ট্রাক (ডি আই) মটরসহ ৩ জনকে আটক করে। ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..