জাফলংয়ে ডিবি পুলিশের আভিযানে ৩শ পিছ ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

জাফলংয়ে ডিবি পুলিশের আভিযানে ৩শ পিছ ইয়াবাসহ আটক ২

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ৩শত পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর ডিবি পুলিশ)।

ডিবি পুলিশ সুত্রে জানাযায়, সোমবার রাত ১০ টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট ডিবি পুলিশ’র এস আই মিজানুর রহমান ও এস আই নিতাই লাল রায় ৩ শত পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করে।

ধৃত আসামিরা উপজেলার পশ্চিম কালিনগর গ্রামের নছির উদ্দিনের ছেলে হোসেন আলী ও উপজেলার গুজারকান্দি (পিরের বাজার) গ্রামের ফরিদ আলী’র ছেলে রুহুল আমিন।

জেলা গোয়েন্দা শাখা উত্তর ডিবি পুলিশের ওসি ও সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম ৩ শত পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দীন পিপিএম স্যারের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদমুক্ত করতে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..