গোয়াইনঘাটে দুই কিশোরের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

গোয়াইনঘাটে দুই কিশোরের রহস্যজনক মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে দুই কিশোরের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে একই এলাকার দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার মধ্যে পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর (চম্পকনগর) গ্রামের আনোয়ার হোসেন আনরের ছেলে ছইফ উদ্দিন (১৪)। গত ৩ অক্টোবর (শনিবার) দিবাগত রাত উপজেলার সোনারহাট স্কুল সংলগ্ন একটি গাছে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করলে রবিবার সকালে তাকে উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে পাৰ্শ্বৱৰ্তী গ্রাম পান্তুুমাইয়ের খলিলুর রহমানের ছেলে সুলতান আহমদ (১৯)। ৪ অক্টোবর (রবিবার) সকাল ৯ টায় তাহার বসত বাড়িতে বিষপান করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন তার অভিভাবকেরা। ওইদিন (রবিবার) দিবাগত রাত দুই টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন সুলতান আহমদ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দুই জনই সিলেট ওসমানী মেডিকেলের ফরেনসিক ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানিয়েছে সুত্র।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তারা কি কারনে আত্মহত্যা করেছেন তার কারণ জানা জায়নি।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ভাদেশ্বর (চম্পকনগর) গ্রামের আনোয়ার হোসেন আনরের ছেলে ছইফ উদ্দিন (১৪) গত ৩ অক্টোবর (শনিবার) দিবাগত রাত সোনারহাট স্কুল সংলগ্ন একটি গাছে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন। ৪ অক্টোবর রবিবার সকাল ৯ টায় পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুুমাই গ্রামের খলিলুর রহমানের ছেলে সুলতান আহমদ (১৯) নামে এক ব্যক্তি বিষপানের খবর পাওয়া যায়। তাহার বসত বাড়িতে বিষপান করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন তার অভিভাবকেরা। ৪ অক্টোবর (রবিবার) রাত দুই টায় সেই কিশোরও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। বর্তমানে দুটি লাশই ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..