সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে সোহেল গাজী (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ওই ছাত্রলীগ নেতা উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের এমাদুল গাজীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-০৪)।
ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজ দূরে হওয়ায় তিনি নলতা কলেজে ক্লাস করতেন। কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল গাজী। বিষয়টি কলেজছাত্রী তার পরিবারের সদস্যদের জানান। এরপর কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা সোহেল গাজীর পরিবারকে জানানো হয়। কিন্তু সোহেলের পরিবার কোনো পদক্ষেপ না নেওয়ায় বেপরোয়া হয়ে ওঠেন এবং কলেজছাত্রীকে উত্ত্যক্ত করা অব্যাহত রাখেন।
একপর্যায়ে গত ২ অক্টোবর দিবাগত রাতে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রলীগ নেতা সোহেল ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ। এ সময় ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা সোহেলকে আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেলকে আটক করে থানায় নিয়ে যান। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোহেল গাজীর বাবা এমাদুল গাজী জানান, মেয়েটির সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কৌশলে ডেকে নিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd