সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
সিলেট :: কিছু সংখ্যক অনলাইন পোর্টালে সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের বিআইডিসি মীর মহল্লায় অবস্থিত পীরে কামেল হযরত শাহ মীর আব্দুর রহিম (মামু পীর) মাজার নিয়ে নোংরা সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে মাজার কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল ৪ অক্টোবর রোববার বেলা ২টায় মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাজারের মুতাওয়াল্লী পীরজাদা শাহ মীর শহীদুল ইসলাম সজলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মোঃ ফারুক আহমদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, ইকবাল হোসেন, মোঃ সুন্দর আলী, মামুন মিয়া, মোঃ মাসুম মিয়া, মোঃ মাখন মিয়া, ৪নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক মীর শাহীন আহমদ। অন্যান্যের মধ্যে রাসেল আহমদ, মোঃ ইয়াসিন, মীর রুমান আহমদ, আব্দুল বাসিত, মোঃ মনির, রিয়াদ, কাহির, মানিক, মোঃ কামরান ও কয়ছর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মাজার কর্তৃপক্ষ ও এলাকাবাসী বলেন, সিলেট থেকে প্রকাশিত কিছু সংখ্যক অনলাইন পোর্টালে গত ৩রা অক্টোবর মামু পীর মাজারকে জড়িয়ে অসত্য, কাল্পনিক, নোংরা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুরুচিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বিভ্রান্তিকর ও হয়রানীমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানানো হয়।
সভার বৈঠকে উপস্থিত মুরব্বীগণ বলেন, অনলাইন পোর্টালে মাজার ও এলাকাবাসীকে জড়িয়ে যে সব নোংরা ও মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে, ওই সব সংবাদের সাথে মামু পীর মাজার কর্তৃপক্ষ ও এলাকাবাসী জড়িত নয়। এ ধরনের ঘটনা মাজারে আদৌ ঘটেনি। তেমনি মাজার কর্তৃপক্ষের সংশ্লিষ্টতাও নেই।
সভায় বলা হয়, মামু পীর মাজার একটি পবিত্রতম স্থান। এই পবিত্র স্থানকে কথিত অনলাইন পোর্টালগুলো কাল্পনিক সংবাদ প্রকাশ করেছে। যা সমাজের জন্য দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বটে। মামু পীর মাজার সংলগ্ন আস সাদেক জামেয়া ইসলামিয়া মাদরাসা নামক একটি মক্তব রয়েছে। এই মক্তবে এলাকার ছোট ছোট শিশুরা লেখাপড়া করে। সম্প্রতি একটি কুচক্রী মহল হিংসাবশতঃ মাজারের বিরুদ্ধে উঠে-পড়ে লেগে মাজারকে কলুষিত করতে চাচ্ছে। সেজন্য অদূর ভবিষ্যতে এ ধরনের মনগড়া মিথ্যা কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ থেকে নিজেদেরকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পোর্টালের প্রতি অনুরোধ জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd