ইউনিয়ন পরিষদ নির্বাচন: গোয়াইনঘাটে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

ইউনিয়ন পরিষদ নির্বাচন: গোয়াইনঘাটে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট :: নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি। ফেব্রুয়ারির প্রথম দিকে ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আইন অনুযায়ী, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। এর আগে আগামী অক্টোবরে মামলার জটে আটকে থাকা দুই শতাধিক ইউপিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ।

দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন হওয়ায়, দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন। উপজেলার প্রায় সিংহভাগ মানুষ কোন না কোন দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত। তাই বর্তমান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে, দলীয় নীতি নির্ধারকদের প্রাধান্য দিচ্ছেন বেশি। তবে উপজেলায় বড় দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। মহামারী করোনা সংকটেও নিজের অবস্থান ঠিক রাখতে অনেকে মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচন এলেই শুরু হয় অনেক নাটকীয়তা আবার অনেক নাটকের অবসান ও ঘটে। ইতিমধ্যে অনেকে নিজের যোগ্যতা আর অবস্থানকে জানান দিতে নিজ নিজ ফেইসবুক ওয়ালে ও অনলাইন নিউজ পোর্টালে আসছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে প্রায় ৬ ডজন জন সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা করোনা পরিস্থিতি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ জনের মধ্যে নানা ধরনের ত্রান সহয়তা প্রদান করছেন। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ঈদ, দূর্গা পূজা ও বিবাহ-সাদীসহ নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নিয়মিত। বর্তমান সরকার রাজনৈতিক প্রভাব বিস্তারে ও দলীয় গুরুত্ব বৃদ্ধি করনে রাজনীতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং মূল থেকে দলীয় দক্ষ কর্মী গড়ে তুলতে স্থানীয় নির্বাচনকে দলীয় আওতায় এনেছে। বিগত নির্বাচনে যারা নিজ দলীয় টিকেট থেকে বঞ্চিত হয়েছেন, এই পাঁচ বছর তাদের অনেক কষ্ট মনে হতাশা নিয়ে কেটেছে কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে রাজনীতি থেকে ছিটকে পড়তে পারেন বিদায় অন্য কোনো সিদ্ধান্ত নিতেও পারেন নাই। তবে অনেকে স্থানীয় নির্বাচনকে দলীয় মুক্ত করার জন্য অনেক লেখালেখি করেছেন।

এই বছর ইউ/পি নির্বাচনে দলীয় টিকিট না পেলে, দলীয় সিদ্ধান্তের বাইরে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। দলের কারণে নিজে দাঁড়াতে না পারলে আত্বীয়ের মধ্যে কাউকে প্রার্থী দিতে এমনও চিন্তা ভাবনা করে রেখেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন বেশীর ভাগ উদীয়মান তরুণ শিক্ষিত সম্ভাবনাময়ী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। নিজের গ্রহণযোগ্যতা ও দক্ষতা বিভিন্নভাবে তারা তাদের দলের সামনে তুলে ধরছেন। কাউকে এমনও বলতে শোনা যাচ্ছে বর্তমান নির্বাচনে দলীয় টিকেট পাই বা না পাই আগামী পাঁচ বছরের জন্য নিজের পথকে সুগম করার জন্য এবারের অংশগ্রহণ। তবে উভয় দলে বর্তমান সময়ে যারা একটু ভালো অবস্থানে আছেন তারা নির্বাচন নিয়ে মুখ খুলছেন না, ভিতরে ভিতরে কিন্তু তাদের কাজ ঠিকই চলছে।

নিজ নিজ প্রতিদ্বন্দ্বী কে ঘায়েল করতে আঁকছেন চক আশ্রয় নিচ্ছেন বিভিন্ন কুটকৌশলের। তবে গতবারের টিকেট বঞ্চিত ও এবারের নতুনদের মধ্যে শুরু হয়ে গেছে আগাম নির্বাচনের তোড়জোড়। সবমিলিয়ে গোটা গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চলছে এক স্নায়ুযুদ্ধ। সাধারণ ভোটারদের মাঝেও কিছুটা আলোচনা উপলব্ধি করা যাচ্ছে। সর্বশেষ দলীয় ভিত্তিতে নির্বাচন হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে বড় দুই দলের মধ্যেই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

আওয়ামী লীগের প্রার্থী যারা, ১নং রুস্তুমপুর ইউনিয়ন থেকে নৌকার মাঝি হওয়ার আশায় যারা উপজেলা ও জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত লবিং করে চলেছেন তাদের মধ্যে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুসলিম উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনসুর আহমদ বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি মামুন রশীদ মামুন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে জেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বর্তমান চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী যুবলীগ লীগের আহবায়ক ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লোকমান শিকদার, ৪নং লেঙ্গুড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, ৫নং পূর্ব আলীরগাওঁ ইউনিয়নে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মো. আনোয়ার সাহাদাত, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ৬নং ফতেহপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, ৭নং নন্দীরগাওঁ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল খালিক, ৮নং তোয়াকুল ইউনিয়নে তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজির আহমেদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, যুবলীগ নেতা ইউপি সদস্য লোকমান উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম, নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন, ১০ নং পশ্চিম আলীরগাওঁ ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য নওয়াব আলী।

বিএনপির র্থী যারা,

১নং রুস্তুমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রত্যাশী যারা,তাদের মধ্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা ও ধানের শীষ প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, সাবেক একাধিক বারের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক নেতা মোঃ হাবিবুর রহমান। ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আব্দুল মুনিম, বিএনপি নেতা হোসেন আহমদ,মাষ্টার ছয়ফুল আলম, ইউনিয়ন বিএনপির ও সাবেক সভাপতি ও মেম্বার জালাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক নেতা মাস্টার মোঃ আবুল কালাম আজাদ। ৩নংপূর্ব জাফলং ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাহিদ খান। ৪নং লেঙ্গুড়া ইউনিয়নে সিলেট জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বর্তমান চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাত্তার,উপজেলা যুবদল নেতা মোঃ আব্দুল মান্নান। ৫নং পূর্ব আলীরগাওঁ ইউনিয়নে গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী খলিক আহমদ,বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ। ৬নংফতেহপুর ইউনিয়নে গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শাহজাহান সিদ্দিকী। ৭নং নন্দীরগাওঁ ইউনিয়নে নন্দীরগাওঁ ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহবায়ক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির কার্যকরি কমিটির সাবেক সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মামুন রশিদ শাহীন। ৮ নং তোয়াকুল ইউনিয়নে সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান চেয়ারম্যান খালেদ আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামছউদ্দিন আল-আজাদ। উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বিএনপি নেতা প্রভাষক মখলিছুর রহমান রনি, বিএনপি নেতা রুহুল আমীন, মোহাম্মদ আলী। ৯নং ডৌবাড়ী ইউনিয়নে বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ লোকমান উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মোঃ মছব্বির। ১০ নং পশ্চিম আলীরগাওঁ ইউনিয়নে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম সরোয়ার সোহেল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস কামরুল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..