সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঝালকাঠিতে একাধিক ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে কিছুদিন সম্পর্কের পর আবার নতুন করে অন্য ছেলেকে পটানোর অভিযোগ ও তথ্য প্রমাণ মিলেছে এক কিশোরীর বিরুদ্ধে। একইসঙ্গে ৫ জন প্রেমিকের মন রক্ষা করে চলছিলো প্রেম। হঠাৎ এক বিদ্রোহী প্রেমিকের কাণ্ডে লণ্ডভণ্ড হয়ে যায় প্রেমের এই হাট।
এক বছরের প্রেম ও পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব চলাকালে একাধিক প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘটনা ফাঁস হয়। পরবর্তীতে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে একাধিক প্রেমিকের প্রেমিকা নাসরিন আক্তার সারা তার সর্বশেষ প্রেমিকের নামে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, ওই কিশোরীকে কেন্দ্র করে ঝালকাঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। আবার অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সাবধান করছেন, ‘ঝালকাঠিতে আরেক বরগুনার আয়শা সিদ্দিকির উত্থান, রিফাতের মত ধ্বংস হতে পারে আর একটি পরিবার’।
এবার আসি ‘আয়শা সিদ্দিক’ হয়ে ওঠা কিশোরী নাসরিন আক্তার সারার প্রেমের নামে অর্থ হাতানোর গল্পে। কে এই নাসরিন আক্তার সারা? কী হয়েছিলো শহরের ফকিরবাড়ি এলাকার নাসরিন আক্তার সারার বোনের বাসায়? কেনইবা এই ছেলে তার সাজানো নাটকে পা বাড়ালো। যেখানে বছরখানেক প্রেমের সম্পর্কের পর পারিবারিক সম্পর্কের দিকে এগোচ্ছিলো হঠাৎ কেন তার বিরুদ্ধে আনা হলো নির্যাতনের অভিযোগ? সকলেরই মনে এই প্রশ্ন।
জানা গেছে, প্রেমের নামে অর্থ হাতানোই ছিল নাসরিন আক্তার সারার পেশা। সাবেক দুই প্রেমের বিচ্ছেদ ঘটে অর্থ-বাণিজ্যের কারণে। চলতি বছরের জানুয়ারিতে বাবা মায়ের একমাত্র ছেলে জুবায়ের আদনানের সঙ্গে তার তৃতীয় প্রেমের পথচলা শুরু হয়। দীর্ঘ এক বছরের প্রেম পৌঁছায় পারিবারিক সম্পর্কে। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা জুবায়ের আদনান বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। গত ছয় বছর ধরে পড়াশোনার জন্য ঝালকাঠিতেই অবস্থান করছেন তিনি। জুবায়ের’র পিতা নলছিটি উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম।
ঐ মাদ্রাসার শিক্ষক (জুবায়েরের পিতা) খোঁজ নিয়ে জানতে পারেন, সারার পরিবারের চলাফেরা অনেকটা খোলামেলা ও উগ্র মানসিকতার। এছাড়া সামাজিক অবস্থান সন্তোষজনক না হওয়ায় তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
উল্লেখ্য, সম্পর্কের শুরু থেকে সারার নিজের এবং পরিবারের সম্পর্কে বলা প্রতিটি কথা মিথ্যা ছিলো যা বিবাহের আলাপের সময় খোঁজ নিয়ে জুবায়েরের পরিবার জানতে পারে। আর এ সম্পর্কে গত দুই মাস ধরে অসংখ্যবার জানতে চাইলেও সারা বা তার পরিবারের কেউ সদুত্তর দেয়নি। উল্টো খারাপ ব্যবহার করেছেন। বার বার জানতে চাওয়ায় ক্ষিপ্তও হয় সারার পরিবার। পরে ওই মাদ্রাসার শিক্ষক তার একমাত্র ছেলে জুবায়েরকে সারার পরিবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেন।
অপরদিকে, সারার বোন জুবায়ের আদনানকে কূট পরামর্শ দিয়ে তার (জুবায়ের) পরিবার থেকে আলাদা করে রাখে। বিভিন্ন সময় সারার বর্তমান প্রেমিক জুবায়েরকে তাদের বাসায় ডেকে নিয়ে শলা-পরামর্শ করে তাদের প্রেমকে বিবাহবন্ধনে আবদ্ধ করার জন্য প্রস্তাব রাখে। পরিবারের সম্মতি এবং সকলের উপস্থিতিতে বিয়ে করবে জানিয়ে তাদের প্রস্তাবে সম্মতিও জানায় জুবায়ের।
প্রেমের সম্পর্কের সূত্র ধরেই বিভিন্ন সময় সারা ও তার পরিবারের সাথে ওঠাবসায় জুবায়েরের ব্যাপক ঘনিষ্ঠতা তৈরি হয় ঐ পরিবারের সঙ্গে। আর এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় জুবায়েরের কাছ থেকে ধার বাবদ কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার কখনো এর অধিক নগদ টাকা নিয়ে আসছিল সারা ও তার পরিবারটি।
ঘনিষ্ঠতা ও অর্থ লেনদেনের ব্যাপারটি সারার প্রাক্তন ও বর্তমান সব প্রেমিকের সাথেই ঘটে আসছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের কাজের নামে পার্কে ঘোড়া, সুগন্ধা বিষখালীতে নৌকা ভ্রমণ, ভিমরুল পেয়ারা বাগানসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আর সেখানেও অর্থের যোগান ছিল জুবায়ের।
এতকিছু করার পরেও নিজেদের মান অভিমান বা সামান্য ঝগড়াঝাঁটির সময়ে এই সম্পর্কটির পাশাপাশি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন সারা। যখন জুবায়ের জানতে পারে তার প্রেমিকা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তখন প্রেমিকা পাগল জুবায়ের দিশেহারা হয়ে পড়ে। বিষয়টা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিলো না। এমনকি সারা ও তার পরিবারের সঙ্গে ফেসবুকে, ফোনে যোগাযোগের অনেক চেষ্টা করেও বার বার ব্যর্থ হয়েছে জুবায়ের।
সার্বিক এই বিষয়গুলো নিয়ে সারা এবং তার পরিবারের সাথে কথা বলার জন্য গতকাল (শুক্রবার) দুপুরে সারার বোনের বাসায় যায় জুবায়ের। কথাবার্তার এক পর্যায়ে সারার বড় বোনের কাছে জানতে চাইলে তিনি ছোটো বোনের সকল অন্যায়ের কথা অস্বীকার করে এবং রাগান্বিত হয়ে জুবায়েরকে চর থাপ্পড় মারেন।
এদিকে সারা একবছরের প্রেমের সম্পর্ক অস্বীকার করে দাবি করেন, জুবায়ের তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং তা প্রত্যাখ্যান করায় জুবায়ের তার উপরে হামলা করে। ঘটনার পরপর ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয় সারা। এ বিষয়ে সারা নিজেই বাদী হয়ে প্রেমিক জুবায়েরর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মিয়া জানান, এ ঘটনায় সারা নামের কিশোরীর লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করি। তদন্ত ও আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd