সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আছিয়া আক্তার নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।
নিহত আছিয়া শাবির বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার সদর থানার মঠুরা গ্রামের মো. জালাল উদ্দীনের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে আছিয়া দ্বিতীয়।
আছিয়ার ভাই আল-আমীন জানান, তার মা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে দেখেন আছিয়া বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা তাকে নামিয়ে থানায় যাই। প্রেমঘটিত কারণে আছিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।
এদিকে মৃত্যুর আগে আছিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ, মৃত্যু কার দুয়ারে কখন আসে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।’
শাবির বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম বলেন, এই মৃত্যু কোনভাবেই মেনে নেবার মতো না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
বগুড়ার সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনা আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd