ছয় কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

ছয় কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

ক্রাইম সিলেট ডেস্ক : বরগুনার পাথরঘাটায় ছয় কেজি গাঁজাসহ তাছলিমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে আটক করেছে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।

এর আগে সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তাছলিমা ওই এলাকার ছগির হোসেন দলালের স্ত্রী। আটকের সময় তাছলিমার স্বামী ছগির হোসেন তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, কিছু লোক মাদকদ্রব্য বেচাকেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছগির হোসেন দলালের বাড়িতে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাছলিমা বেগমকে আটক করা হয়। এ সময় টের পেয়ে ছগির হোসেন দলাল পানিয়ে যান।

তিনি আরও জানান, পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..