সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কালিঘাট এলকায় বাণিজ্য বভনের ভিতরে মিজানের জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। জুয়াড়ী মিজান কোন কিছুর তোয়াক্কা না করেই কালিঘাটের ওই বিল্ডিংয়ের ভিতরে স্থানীয় নেতা-খেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে ‘কাটাকাটি’ নামক জুয়ার বোর্ড। প্রকাশ্যে এই জুয়ার আসর বসলেও নিরব ভূমিকা পালন করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও কোন সময় প্রশাসনের অভিযানের খবর পায় এই জুয়াড়ীরা। তাহলে সাথে সাথে চলে যায় নদীর উপর নৌকায়।
জানা গেছে, কালিঘাটের শীর্ষ জুয়াড়ী মিজান সে দীর্ঘ দিন থেকে এই স্থানে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। কিন্তু স্থানীয় কিছু প্রতিবাদীরা এই জুয়ার বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে তার কোন সুফল পাচ্ছেন না। যার ফলে সে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।
নগরী অন্যান্য এলাকায় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তবে রহস্যজনক কারণে হারুনের জুয়ার আস্তানায় কোন অভিযান হয়নি। মিজানের এই জুয়ার বোর্ড এখনো বহাল তবিয়তে রয়েছে বলে জানা গেছে।
কালিঘাট যেন জুয়াড়িদের অভয়ারণ্য। নেই কোন পুলিশী অভিযান। বিধায় এই জুয়ার আসরে পার্শ্ববর্তী এলাকাসহ দুর-দুরান্ত থেকে জুয়াড়ীরা জুয়া খেলতে আসে। জুয়াড়ীরা কোন প্রকার ভয়ভীতির তোয়াক্কা না করে নির্বিগ্নে প্রকাশ্যে দিনে ও রাতের অন্ধকারে লাইট জালিয়ে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। জুয়া খেলার পাশাপাশি বাংলা মদ, ফেন্সিডিল ও গাজার ব্যবস্থা থাকায় উঠতি বয়সের ছেলেরা এখানে এসে ভীড় জমায়। ফলে এলাকায় চুরি, ছিনতাই বেড়েই চলছে। জুয়া খেলার নিয়ন্ত্রণ ও টাকা ভাগাভাগি নিয়ে প্রায়ই ঘটছে মারামারির ঘটনা।
মিজানের এই জুয়ার আস্তানা বন্ধে প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন কালিঘাটের স্থানীয় ব্যবসায়ীরাসহ এলাকার সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd