সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে আদিবাসী সম্প্রদায়ের একটি নতুন সৃজিত সুপারি বাগান কর্তন করেছে দুর্বৃত্তরা। এনিয়ে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন।
সরেজমিন ঘুরে দেখা যায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ভিতরগোল গুয়াবাড়ি এলাকায় দীর্ঘদিন হতে আদিবাসী সম্প্রদায়ের স্বর্গীয় মলয় লতুবের নিজ উদ্যোগে গড়ে তুলেন পান সুপারি বাগান। গত ২ বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করলে উত্তরাধিকার সূত্রে তার ছেলে ফাইসাল খংলা বাগানের পরিচর্যা ও পরিচালনা করে আসছেন। সম্প্রতি বাগান সম্প্রসারণের লক্ষ্যে ফাইসাল খংলা (২৮) নতুন জায়গায় বাগান সৃজন করে প্রায় ৫ শতাধিক সুপারি চারা রোপণ করেন। গত (২০ আগস্ট) বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তচক্র সৃজিত সুপারি বাগানের প্রায় ২ শতাধিক চারা কর্তন করে।
বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানান, শান্তিপ্রিয় আদিবাসী সম্প্রদায়ের লোক ফাইসাল খংলা। কারও সাথে ফাইসল খংলার কোন বিরোধ নাই। সুপারি বাগান কর্তনের কারণে তারাও মর্মাহত। তারা আরও বলেন, তিনি জীবিত থাকাবস্থায় ২০১৬ সালে একই কায়দায় প্রায় ৫ শতাধিক পানের গাছ কেটে ফেলা হয়।
ফাইসাল খংলা বলেন, আমি নতুন করে এই বাগানটি সৃজন করছি, কিন্তু একটি চক্র রাতের আঁধারে আমার সৃজিত বাগান ধ্বংস করে দিয়েছে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করতেছি।
এবিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না বা তাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd