সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীরগাঁও ইউনিয়নের সারীঘাট নামক স্থানে অবস্থিত হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা বেগম ও ৫ নং আলীরগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহীন আহমদ’র উপর বিদ্যালয়ের বিভিন্ন খ্যাতে সরকারি অনুদান আত্নসাতের অভিযোগ করেছেন হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য এনামুল হক শামীম।
তিনি অত্র বিদ্যালয়ের কিছু অনিয়ম-দূর্নীতির ব্যাখ্যা দিয়ে বলেন, ২০১৯ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মহোদয় কর্তৃক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ২ লক্ষ্য টাকা বরাদ্দ আসে।কিন্তু অভিযুক্তরা কাজ না করাইয়া উক্ত টাকা আত্নসাৎ করেন। বিদ্যালয়ের পুরাতন ভবনের টিন, রড, ইটসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করেন। যাহার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা অভিযুক্তরা আত্নসাৎ করেন। আমি যখন অত্র বিদ্যালয়ের ছাত্র ছিলাম,তখনকার বিদ্যালয়ে রোপিত ৫ টি রেইনট্রি গাছ বর্তমানে তারা বিক্রি করিয়া ঐ টাকা আত্নসাৎ করেন। যাহার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ্য ২০ হাজার টাকা। স্লিপ বরাদ্দ ৭০ হাজার টাকার কোন কাজ না করিয়ে উক্ত টাকা আত্নসাৎ করেন।
এছাড়াও আরও বিভিন্ন ধরনের অনিয়ম-দূর্নীতি রয়েছে, যাহা সরজমিন তদন্তে প্রকাশ পাবে। এলাবাসী ও কমিটির সদস্যবৃন্দ এই অনিয়ম-দূর্নীতির হিসাব চাহিলে তারা হিসাব দিতে অনিহা প্রকাশ করেন। তাই তারা এই অনিয়ম-দূর্নীতির হিসাব নিতে ব্যার্থ হয়ে সরকারের সাহায্য নিতে চান।তিনি সরকারের কাছে এই অনিয়ম-দূর্নীতির সরজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের হস্থক্ষেপ কামনা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd