সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর শাহী ঈদগাহে প্রতিপক্ষের নির্মম হামলার শিকার হয়েছেন এক প্রবাসীর প্রতিবন্ধি স্ত্রী। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে শাহী ঈদগাহ ধানসিঁড়ি ৪৩ নং বাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাগাড়ি দিয়ে বাসায় নির্মাণ সামগ্রী ইট নিয়ে যাচ্ছিলেন সৌদী প্রবাসী নাজিম উদ্দিনের প্রতিবন্ধী স্ত্রী জ্যোৎস্না আক্তার ও তার ভাই গুলজার আহমদ। এ সময় বাঁধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ তারেক আহমদ ও তার লোকজন। এক পর্যায়ে তারেক আহমদ ও তার মামা সেবুল আহমদসহ ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর স্ত্রী জ্যোৎস্না ও তার ভাইয়ের উপর হামলা চালায়। হামলাকারীরা প্রবাসী নাজিমের স্ত্রী প্রতিবন্ধী জ্যোৎস্না আক্তারকে কোপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জ্যোৎস্না আক্তার (২৪) বর্তমানে ওই হাসপাতালের ৪র্থ তলাস্থ ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে পুলিশদল ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd